Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘অ্যাডমিরাল’ পদে পদোন্নতি পেলেন নৌবাহিনীপ্রধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৩:০৪ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৩:০৪ PM

bdmorning Image Preview


‘অ্যাডমিরাল’ পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনীপ্রধান ভাইস অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।

রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে অ্যাডমিরা র‌্যাংক পরিয়ে দেন সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীপ্রধান আওরঙ্গজেব চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তার সাফল্য কামনা করেন।

এর আগে ২০ জানুয়ারি নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান আওরঙ্গজেব চৌধুরী। এর পর ২৬ জানুয়ারি ভাইস অ্যাডিমিরাল হিসেবে পদোন্নতি নিয়ে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নেন তিনি।

২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত এক বছর ছয় মাসের জন্য আওরঙ্গজেবকে নৌবাহিনীপ্রধান পদে নিয়োগ দেয়া হয়। আওরঙ্গজেব চৌধুরী এর আগে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Bootstrap Image Preview