Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ গুলিস্তানে হকারদের ঝটিকা মিছিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০১:০৬ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০১:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করেছেন হকাররা। 

গুলিস্তান আন্ডারপাসের সামনে থেকে আজ বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ একদল হকার 'দুনিয়ার মজদুর, এক হও হও' স্লোগানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন।

এ হকাররা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে গুলিস্তানের সড়কে মিছিল করতে থাকেন।

এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে উদ্দেশ করে বলেন, আমাদের পুনর্বাসন করে তার পর উচ্ছেদ করুন।

কথায় কথায় হকার উচ্ছেদ চলবে না, চলবে না বলেও হকাররা স্লোগান দেন। পরে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

Bootstrap Image Preview