Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শুক্রবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৯:১৫ AM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৯:১৫ AM

bdmorning Image Preview


রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

শনিবার (৯ মার্চ) ভোর সাড়ে ছয়টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে বস্তির আগুন নিয়ন্ত্রণে আনে।

৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview