Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে গ্যাসের চুলার আগুনে পুড়ে শিশুর মৃত্যু

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৬:১০ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৬:১০ PM

bdmorning Image Preview
প্রতীকী


যশোরের বেনাপোলে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে তোহা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যৃ  হয়েছে। নিহত তোহা বেনাপোল পৌর সভার কর্মচারী টিপু সুলতান বাদশার মেয়ে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোলে, ভাড়াটিয়ার একটি বাসায় এই ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকালে তোহার মা গ্যাস চুলায় ভাত রান্নার এক ফাঁকে বাইরে যায়। এই সময় অবুঝ তোহা হাতে কলম নিয়ে গ্যাসের চুলাই দেওয়া মাত্র আগুন ধরে যায় তার মুখে ও গায়ে। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় ২০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে তোহার জীবন শেষ। পরে ঘটনাস্থল থেকে তোহার লাশ উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় এই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Bootstrap Image Preview