Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কোরআন হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের যুদ্ধ ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৯:৪৫ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


ভোলার লালমোহনে পবিত্র কোরআন শরিফ হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করেছেন পুলিশ সদস্যরা।

বুধবার (৭ মার্চ) দিবাগত রাতে লালমোহন থানার হলরুমে পুলিশ সদস্যদের শপথ বাক্য পাঠ করান লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।

এ শপথবাক্য পাঠের মধ্য দিয়ে লালমোহন থানা পুলিশ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর, পরিদর্শক (তদন্ত) মো. বশির আহমেদ।

Bootstrap Image Preview