Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামিসহ গ্রেফতার ১২

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৬:৩৫ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৬:৩৫ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামিসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় ২৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।   

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে গাজীপুর আদালতে গ্রেফতারকৃত ১২ জনকে প্রেরণ করা হয়েছে।

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব চক্রবর্তী গ্রেফতার, চালান ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ওয়ারেন্টরাভুক্তরা হলেন- উপজেলার বক্তারপুরের রহমান (৫৫), ক্ষিণবাগের আলামিন (৩০), ভাসাবাসির আলমগীর (২৮) ও ভার্ত্তীর ফয়সাল (৩০)।

মাদক সংক্রান্ত বিষয়ে গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মূলগাঁও এর সবুজ (২৮), দেওপাড়ার রতন (৪০) ও নিজাম উদ্দিন (২৪), ভাদার্ত্তীর কিলবার্ট কস্তা (২৫) ও ইব্রাহীম (২৫), সেনপাড়ার রিয়াজ (১৮), চান্দাইয়ার খিথিশ দাস (৫৫)।   

থানা সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নির্দেশক্রমে বুধবার (৬ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ জনসহ ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া বলেন, ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলায় গ্রেফতারকৃত ১২ জনকেই বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে থানায় ৫টি মাদক নং- ৯, ১০, ১২, ১৩ ১৮ মামলা দায়ের হয়েছে।

 

Bootstrap Image Preview