Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৫ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৬ টাকার জন্য ভাতিজার হাতে চাচা খুন

পিটিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০২:২৫ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০২:২৫ PM

bdmorning Image Preview


নড়াইলের কালিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার ইটের আঘাতে চাচা আনিস মোল্লা (৫০) নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে।

জানা যায়, কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে আনিস মোল্লা তার ভাতিজা সোহাগ মোল্লার কাছে চাসহ অন্যান্য মালামাল বিক্রির বাকি ৬ টাকা চাইলে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ভাতিজা সোহাগ চাচার মাথায় ইট দিয়ে আঘাত করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় আনিসকে ঢাকায় নেয়ার পথে মাওয়াঘাট এলাকায় মৃত্যু হয়।

কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় পলাতক ভাতিজা সোহাগকে আটকের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview