Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

খালেদার ১১ মামলার শুনানি ফের পিছিয়ে ১৬ এপ্রিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৪:৫৮ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৪:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দুর্নীতির দায় মাথায় নিয়ে কারান্তরীণ খালেদা জিয়ার বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন ১১ মামলার শুনানি ফের পিছিয়ে ১৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার(৪ ফেব্রুয়ারি) ১১ মামলার মধ্যে একটি মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য ও বাকি ১০ মামলা অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল।

খালেদার মামলাগুলো হাইকোর্টে স্থগিত আছে জানিয়ে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। গত ১৭ ফেব্রুয়ারি একই আদালত একই কারণে সময়ের আবেদন মঞ্জুর করে ৪ মার্চ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস মামলাগুলির উপর শুনানি শেষে নতুন এ তারিখ ধার্য করেন।

মামলাগুলোর মধ্যে দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ দুই মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে।

Bootstrap Image Preview