Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ধুনটে বিকাশ এজেন্টের টাকা ও মোবাইল ছিনতাই

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ১২:১৮ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ১২:১৮ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনটে আব্দুল মান্নান (৪২) নামে এক বিকাশ এজেন্টের ৬০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন ছিনতাই করেছে দূর্বৃত্তরা।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মথুরাপুর-ছাতিয়ানি পাকা সড়কের উলিপুর গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে।ব্যবসায়ী আব্দুল মান্নান উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের বদিউজ্জামানের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর বাজরে দীর্ঘদিন ধরে বিকাশ এজেন্টের ব্যবসা করে আব্দুল মান্নান। শুক্রবার সন্ধ্যায় মথুরাপুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আব্দুল মান্নান একাই বাইসাইকেল চড়ে বাড়ির দিকে রওনা হয়। 

পথিমধ্যে উলিপুর গ্রামের মোড়ে পৌছলে পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ৩ জন ছিনতাইকারী আব্দুল মান্নানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এরপর মান্নানের ব্যাগে রক্ষিত ৬০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এদিকে ছিনতাইকারীদের ধাক্কায় পড়ে গিয়ে আহত আব্দুল মান্নানকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ বিকাশ এজেন্টের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। 
 



 

Bootstrap Image Preview