Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ২২ প্রতারক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৯:৪৪ AM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৯:৪৪ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ২২ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব)।

শুক্রবার (১ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিনব পন্থায় কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২২ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (২ মার্চ) বেলা ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Bootstrap Image Preview