Bootstrap Image Preview
ঢাকা, ১৫ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারাল: স্পিকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৮ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিনিয়র সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে স্পিকার বলেন, শাহ আলমগীরের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারাল। তিনি সংবাদমাধ্যমের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব এবং আজীবন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। প্রতিথযশা এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশের সংবাদ অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হলো।

স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শাহ আলমগীরের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

Bootstrap Image Preview