Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

হাতিরঝিলে যুবকের আত্নহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৩ AM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর হাতিরঝিলে ব্রিজের ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে এক যুবক। তার পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। লাশটি বর্তমানে রামপুরা ব্রিজের পাশে হাতিরঝিল ব্রিজের ওপর পুলিশের পাহারায় রয়েছে।

Bootstrap Image Preview