Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-কিশোরগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৫ AM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৫ AM

bdmorning Image Preview


বেতন বৃদ্ধির দাবিতে কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকদের একাংশের কর্মবিরতি চলছে। ফলে সকাল থেকেই ঢাকা-কিশোরগঞ্জ রুটে বাস চলা চল বন্ধ রয়েছে। 

আজ মঙ্গলবার সকাল থেকে সারাদিন কর্মবিরতি চলবে বলে জানা গেছে। ফলে সকাল থেকে কিশোরগঞ্জ আন্তঃজেলা বাস স্ট্যান্ড থেকে গাজীপুর হয়ে ঢাকার মহাখালীর উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যাচ্ছে না। তবে শহরের বত্রিশ বাস স্ট্যান্ড থেকে ভৈরব হয়ে ঢাকার সায়েদাবাদে কিছু কিছু বাস চলাচল করছে।

শ্রমিকরা অভিযোগ করেছেন, মালিকরা যাত্রীদের ভাড়া বাড়ালেও শ্রমিকদের বেতন বাড়ায়নি। শুধু তাই নয়, সামান্য অজুহাতে শ্রমিকদেরকে মোটা অংকের জরিমানাও করা হয়। তিন বছর ধরে তারা দাবি জানিয়ে আসলেও মালিকরা তা অগ্রাহ্য করছেন। ফলে বাধ্য হয়ে তারা কর্মবিরতি পালন করছেন। আজকের মধ্যে দাবি মানা না হলে আগামী ৭ দিন পর লাগাতার কর্মবিরতি পালন করা হবে বলে শ্রমিক নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আবুল কালাম জানিয়েছেন, বার বার দাবি জানানোর পরও মালিকরা শ্রমিকদের বেতন বাড়াচ্ছেন না। শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাধ্য হয়েই কর্মবিরতি পালন করতে হচ্ছে। দাবি মানা না হলে এক সপ্তাহ পর লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

Bootstrap Image Preview