Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার সায়দাবাদে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫১ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর সায়দাবাদের জনপদ মোড়ে দুই বাসের চাপায় স্বপন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের স্বপনের চাচাতো ভাই পাবেল জানান, স্বপন যাত্রাবাড়ীর ধলপুরের সুতি খালপাড় এলাকায় থাকতেন ও সায়দাবাদের জনপদ মোড়ে বাস কাউন্টারে কাজ করতেন। সকালে কাউন্টারের ভেতরেই দুই বাসের চাপায় আহত হন স্বপন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview