Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৮ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৯ PM

bdmorning Image Preview


'সময়মত ভূমি উন্নয়ন কর পরিশোধ করবো, সোনার বাংলা গড়বো' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জীবননগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আঃ খালেক, সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, নির্বাচন অফিসার তাইজুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রাজিব হোসেন, সার্ভেয়ার মাজেদুর রহমান, ভূমি কর্মকর্তা আশরাফুল ইসলাম, নাজির মহিদুল ইসলাম, জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, সাংবাদিক সালাউদ্দিন কাজল, ভূমি অফিস সহকারী কাশেম আলী প্রমূখ।

এছাড়াও মেলায় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসের স্টল থেকে বিভিন্ন বিষয়ে জনগণকে তথ্য প্রদান করা হয়।     

Bootstrap Image Preview