Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

এবার মিরপুরে আগুনে পুড়ে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১০ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার দক্ষিণ বিশিল এলাকায় ছয়তলার একটি ভবনের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে লিজা (১৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ২০ মিনিটে আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মকর্তা এরশাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর-১ নম্বর এলাকার দক্ষিণ বিশিল এলাকায় ছয়তলার একটি ভবনের চারতলায় এক দম্পতি ও তার গৃহকর্মী লিজা থাকেন। সকালে ওই দম্পতিরা অফিসে চলে গেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গৃহকর্মী লিজা দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে বাসার রুমে থাকা এসিতে আগুন লেগেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,  দগ্ধ লিজাকে হাসপাতালে আনা হলে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

Bootstrap Image Preview