Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চার ঘণ্টা পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৯ AM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২১ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


দীর্ঘ চার ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে, ঘন কুয়াশার কারণে রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

জানা যায়, রাত ৩টা থেকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে বন্ধ ফেরি চলাচল রাখে কর্তৃপক্ষ।

পরে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এছাড়া মাঝ পদ্মায় আটকে পড়া তিনটি ফেরি নিজ গন্তব্যে পৌঁছেছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় শিবচরের কাঁঠালবাড়ী ফেরি ঘাটে যানজটের সৃষ্টি হয়। 

Bootstrap Image Preview