Bootstrap Image Preview
ঢাকা, ১৩ শুক্রবার, ফেব্রুয়ারি ২০২৬ | ১ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাবার মৃত্যু, লাশ দাফনের আগেই বিয়ে করলেন ছেলে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৪ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাড়িতে চলছে ছেলের বিয়ের আয়োজন। হঠাৎ খবর এলো রেললাইনের কাছে পড়ে রয়েছে বরের বাবার মরদেহ। বাবার লাশ সৎকারের আগেই বিয়ে সেরে ফেললেন ছেলে।

এমন ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভারতের কালীপাহাড়ির কুমারডিহা এলাকায়।

ভারতীয় গণমাধ্যম জানায়, কালীপাহাড়ির কুমারডিহার বাসিন্দা নবীন বাউড়ির (৫৯) ছেলে বাপির সঙ্গে কুলটির মিঠানি গ্রামের দীপিকা বাউড়ির বিয়ের দিন ছিল বৃহস্পতিবার। কিন্তু বিয়ের আগের রাত (বুধবার) রেললাইনের কাছে পড়ে রয়েছে নবীনবাবুর দেহ। এ মৃত্যুর খবর পৌঁছায় কনের বাড়িতে। পাত্রের বাড়ি থেকে জানানো হয়, দেহ সৎকার করলে অশৌচ শুরু হয়ে যাবে। এ সময় বিয়ে হওয়া মুশকিল। তাই পাত্র ওই রাতেই বিয়ে সেরে তার পরে বাবার দেহ সৎকার করার ইচ্ছা করেন।

এমন শোকের মধ্যে পাত্রীর বাড়িতে ফের শুরু হয় বিয়ের প্রস্তুতি। পরের দিন বৃহস্পতিবার ময়নাতদন্তের পর লাশ সৎকার করেন ছেলে।

Bootstrap Image Preview