Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে আট পা ও তিন কান বিশিষ্ট ছাগলের ছানার জন্ম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৬ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৬ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ কাকডোব গ্রামে একটি ছাগল ৮ পা বিশিষ্ট বাচ্চার জন্ম দিয়েছে। এটি দেখতে আসপাশের গ্রামের মানুষ  ভীড় জমিয়েছে ওই গ্রামে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে কাকডোব গ্রামের মোজাহারুলের একটি ছাগল এই আট পা আলা বাচ্চার জম্ম দেয়। ছাগল মালিক জানান, প্রথমে ছাগলটি একটি স্বাভাবিক বাচ্চার জম্ম দেয়। পরের বাচ্চাটি অস্বাভাবিক। এটির আট টি পা’ তিনটি কান। তবে ছাগল ছানাটি জম্মের কিছুক্ষণ পর মারা যায়।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম বলেন জেনেটিক কারণে ছাগলটি আট পা বিশিষ্ট বাচ্চা জম্ম দিয়েছে।

Bootstrap Image Preview