Bootstrap Image Preview
ঢাকা, ২৪ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ১১ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

জাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৬ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫২ PM

bdmorning Image Preview
প্রতীকী


পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নে এক শিশু শিক্ষার্থীকে (৮) ধর্ষনের অভিযোগে হাবিব প্যাদা নামের পঞ্চান্ন বয়েসি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। হাবিব প্যাদা ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি (শুক্রবার) হাবিব প্যাদা ওই শিশুকে প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি কারো কাছে না বলার জন্য শিশুটিকে শাসিয়ে দেয় অভিযুক্ত হাবিব।

এরপর ওই শিশুটি প্রাকৃতিক ডাকে সারা দিতে গেলেই ব্যাধা অনুভব করতো। এক পর্যায়ে সহ্য করতে না পেরে ঘটনাটি সোমবার তার মাকে জানায়। মা তার শিশুটিকে ওই দিনই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিসৎক পটুয়াখালী জেনারেল হাসপাতালের প্রেরণ করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্ত হাবিব প্যাদার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview