Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরের পুলওয়ামায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০০ AM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫০ AM

bdmorning Image Preview


ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ফের হামলা চালিয়েছে জঙ্গিরা। সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন তিন জওয়ান। বৃহস্পতিবার পুলওয়ামার যেখানে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল সেখান থেকে ৬ বা ৮ কিলোমিটার দূরে নতুন করে হামলা চালানো হয়েছে।

জঙ্গিদের হামলায় পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনারাও। সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলছে বলে ভারতের গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। একটি বাড়িতে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলেও খবর পাওয়া গেছে।

এর আগে গত বৃহস্পতিবার পুলওয়ামায় ৭৮ টি গাড়ি বহরে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায় পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ জঙ্গি। এতে নিহত হন ৪০ জনেরও বেশি সিআরপিএফ সদস্য।

Bootstrap Image Preview