Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জের বজ্রপাতে যুবকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৮ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৮ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে মোক্তার হোসেন নামে (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।  তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার উচিৎপুরা জাঙ্গালিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার হোসেন জাঙ্গালিয়া গ্রামের মৃত হাবিবুর রহমান হবির ছেলে।

নিহতের পরিবার জানায়, সকালে মোক্তার হোসেন বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে প্রতিদিনের মত গোসল করতে গিয়ে বজ্রপাতে আহত হন। এ সময় আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলার এ টু জেড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview