Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সম্পত্তির জেরে ভাইয়ের ফিকলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৬ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৯ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের মাধবপুরে এরশাদ আলী (৫৫) নামে বড় ভাই ছোট ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট এম এ এজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত এরশাদ আলী উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্টবপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বাচ্চু মিয়া ও এরশাদ আলীর মধ্যে তর্কাতর্কি হয়, এক পর্যায়ে নিহতের ভাই বাচ্চু মিয়া ফিকল দিয়ে তাকে আঘাত করে। তাৎক্ষনিক পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজনের সহায়তায় এরশাদ আলীকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে  পরে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান।

Bootstrap Image Preview