Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তরুণীর যৌন লালসার শিকার ৫ বছরের শিশু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০০ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০০ PM

bdmorning Image Preview


ব্যস্ততার কারণেই পরিবারের কারও পক্ষে সম্ভব হচ্ছিল না, সারাদিন বাচ্চাটির খেয়াল রাখা। তাই রাখা হয়েছিল এক বেবি সিটারকে। কিন্তু ভাবাও যায়নি, কেমন বিপদে পড়তে চলেছে নিষ্পাপ শিশুটি। তাকে যৌনক্রিয়ায় অংশ নিতে জোর করার অভিযোগে শেষমেশ গ্রেফতার হল ১৮ বছরের ওই বেবি সিটার।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে জানা যাচ্ছে, মেরি মেডেলিন নামের ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতিত শিশু নিজেই তার মাকে সব কথা জানালে তিনি পুলিশের দ্বারস্থ হন।

শিশুটির বক্তব্য থেকে পরিষ্কার, ওই বেবি সিটার তাকে যৌনক্রিয়া করতে জোর করে। ওই শিশু ও তরুণীর উপর পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষায় তরুণীর স্তনে শিশুটির ডিএনএ পাওয়া গেছে। ওই তরুণীর যৌনাঙ্গ থেকেও ডিএনএ উদ্ধার করা হয়েছে। তবে সেটি ওই শিশুরই কি না, তা এখনও স্পষ্ট নয়।

Bootstrap Image Preview