Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সঙ্গীর শোয়ার ধরণ দেখে বোঝা যাবে সম্পর্কের ঘনিষ্ঠতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫২ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫২ PM

bdmorning Image Preview


প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ঠিক কতটা ঘনিষ্ঠ, তা সহজেই বোঝা যাবে তার শোয়ার ধরণ দেখে। এমনকি দুর্বল সম্পর্ককে সুদৃঢ় করতেও শোয়ার ভঙ্গি বদলে নেওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক, শোয়ার কোন ভঙ্গি সম্পর্কের গভীরতার বিষয়ে ঠিক কী বলছে।

পিছন থেকে জড়িয়ে ধরে শোয়া:

শোয়ার এই ধরণ যেমন মিষ্টি, তেমনই রোম্যান্টিক। বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের মতে, এই ভঙ্গিতে শোওয়া দুটি মানুষ একে অপরের প্রতি খুবই বিশ্বস্ত।

পিছন ফিরে শোয়া:

সঙ্গীর দিকে পিছন ফিরে অনেকেই শোয়। বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের মতে, এটি দুজন মানুষ নিজেদের সম্পর্কের প্রতি আস্থাবান এবং নিজেদের সম্পর্ককে নিরাপদ বলেই মনে করেন, সম্পর্কের নিরাপত্তা বোঝায়।

স্পর্শ রেখে পিছন ফিরে শোয়া:

কেউ সঙ্গীর দিকে পিছন ফিরে শুয়ে আছে, অথচ দুই শরীরের মধ্যে স্পর্শ আছে। এই ভঙ্গিতে শোওয়াকে বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীরা সম্পর্কের ক্ষেত্রে স্বস্তি বা তৃপ্তির ইঙ্গিত বলেই ব্যাখ্যা করেছেন। তাদের সম্পর্কের বয়স এক বছর বা তারও কম।

বুকে মাথা রেখে শোয়া:

সঙ্গীর বুকে মাথা রেখে শোয়ার মধ্যে রোমান্টিকতা আছে ভরপুর। প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। এই ভঙ্গিতে শোওয়া সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং আস্থাকেই ইঙ্গিত করে বলে মত বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের। প্রিয়জনের বুকে মাথা পেতে শোওয়া মানুষ দুটি একে অপরকে খুব ভাল করে বোঝেন বা জানেন।

বিছানাজুড়ে শোয়া:

অনেকেই সম্পূর্ণ বিছানাজুড়ে শুয়ে থাকেন। আর সঙ্গী থাকে একপাশে। এই ভঙ্গিতে শোওয়া সম্পর্কের কোনো সমস্যাকে ইঙ্গিত করে বলে মত বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের। তাদের মতে, এভাবে শোওয়া মানুষ দুজনের মধ্যে কোনো কারণে ক্রমশ শিথিলতা আসছে বা সম্পর্ক কোনো রকম আপোসের মাধ্যমে টিকে রয়েছে।

Bootstrap Image Preview