Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৭ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৪ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে ১০ পিস ইয়াবা ও ৫ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শরিফগঞ্জ গ্রামের শিল্পী বেগমের কলনী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার সিন্ধুখান গ্রামের আব্দুল হাকিমের ছেলে আশিক মিয়া (৩০) ও ফেঞ্চুগঞ্জের যুধিষ্ঠিপুর গ্রামের আক্তার আলীর পুত্র লিটন মিয়া (৩০)।

ফেঞ্চুগঞ্জ থানার এসআই সুহেল আহমদ জানান, আটকের পর তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Bootstrap Image Preview