Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

চেয়ারম্যানের ফেসবুক হ্যাক করে বিকাশে টাকা নিল হ্যাকাররা

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৯ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুর রহমান রুমানের ফেসবুক আইডি হ্যাক করেছে হ্যাকাররা।

জানা গেছে, সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেল থেকে তার ফেইসবুকে আইডিতে ঢোকা যাচ্ছে না। হ্যাকাররা রোমানের আইডির ম্যাসেঞ্জার থেকে দেশে-বিদেশে অবস্থানরত আত্নীয় স্বজন ও বন্ধুদের কাছে বিকাশের মাধ্যমে টাকা দাবি করছে। এর মধ্যে মালয়েশিয়া প্রবাসী একজন ১০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছেন বলেও জানা যায়।

এ ব্যপারে ভাইস-চেয়ারম্যান শহিদুর রহমান রুমান জানান, আইডি উদ্বারের জন্য থানায় জিডির প্রস্তুতি চলছে। বর্তমানে যে কোন প্রয়োজনে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে সবাইকে অনুরোধ করেছেন তিনি।

Bootstrap Image Preview