Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২৭ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইশারার মাধ্যমে বিয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৪ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বর বোবা আর কনে কানে শোনে না- কীভাবে হবে বিয়ে। পরে ইশারার মাধ্যমে সম্পন্ন হলো বিয়ে। শনিবার সন্ধ্যায় কলকাতার রাজারহাটে এভাবেই বিবাহ সম্পন্ন হয় ইতিকা বিশ্বাস (তিন্নি) ও অরিত্র ঘোষের (রাজা)।

তবে বর-কনের এ অবস্থা হলেও কমতি ছিল না বিয়ের কোনো আয়োজনে। বর আসতেই তার দিকে তাকিয়ে বুকের কাছে হাত জোড় করে আনন্দ প্রকাশ করেন তিন্নি।

তিন্নির বোন অঙ্কিতা বিশ্বাস জানান, কানে না শুনলেও বিয়ের শাড়ি, গহনা সব কিছুই হয়েছে তার নিজের পছন্দে।

এদিকে রাজার মা শ্যামলী ঘোষ জানান, রাজাও নিজেই বিয়ের কার্ড, মেনু সব কিছু পছন্দ করে মতামত দিয়েছে। এ ছাড়া ছেলের পছন্দেই তিন্নির সঙ্গে তার বিয়ে দেয়া হচ্ছে।

Bootstrap Image Preview