Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সেনাবাহিনীর গাড়ি উল্টে ৩ সেনা সদস্য নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৪ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৯ PM

bdmorning Image Preview


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি জিপ গাড়ি উল্টে চালকসহ সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার  টোটার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মামুন, ফয়েজ ও ফিরোজ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

অন্যদিকে আহতদের চর জব্বর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়।

নোয়াখালীর চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview