Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে গাঁজাসহ আটক ১

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪১ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪১ PM

bdmorning Image Preview
প্রতীকী


ফরিদপুর জেলা শহরের পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ জিহাদ শেখ নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।

গোপন সংবাদের ভিক্তিতে ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) শহরতলীর পরানপুর বেপারী পাড়ার আবু বেপারীর বাড়ির কাছ থেকে জিহাদ শেখকে আটক করে।

গোয়েন্দা পুলিশের ওসি বিপুল চন্দ্র দে জানান, আটকের সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত জিহাদ শেখ গোবিন্দপুর এলাকার মাজেদ শেখের ছেলে। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা হয়েছে।

Bootstrap Image Preview