Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে সারকারখানা বাজারে অগ্নিকাণ্ড, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫০ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫০ AM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জের সারকারখানা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১টি জুতার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফেঞ্চুগঞ্জের সারকারখানা বাজারের মসজিদ সংলগ্ন গলির একটি জুতার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

পরে খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সারকারখানা বাজারের ১টি দোকান সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে পার্শ্ববর্তী কাপড় ও মুদি দোকানে তেমন কোন ক্ষতি হয়নি।

 

 

Bootstrap Image Preview