Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

মুক্তি পেলেন নিপুণ রায় চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আজ মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

প্রসঙ্গত, গত বছরের ১৫ নভেম্বর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন শেষে ফিরছিলেন নিপুণ রায় চৌধুরী।

নাইটিংগেল মোড় পার হওয়ার সময় বেবী নাজনীন ও নিপুণ রায়কে আটক করে গোয়েন্দা পুলিশ।

এর আগে ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের অন্তত ২০ জনসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ।

Bootstrap Image Preview