Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কুবি ছাত্রলীগ দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুবি প্রতিনিধি 
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৭ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৭ PM

bdmorning Image Preview


কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান সাদীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

রবিবার (০৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এর এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, স্বজন বরণ বিশ্বাস (যুগ্ম-সাধারণ সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা) ও সাইফুল হাসান সাদী (সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা)  এর উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।”

উল্লেখ্য, ২০১৮ সালের ০১ লা মার্চ সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান সাদী ও গোলাম দস্তগীর ফরহাদকে বহিষ্কার করা হয়। এর আগে গত (২৫ জানুয়ারি) শুক্রবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম দস্তগীর ফরহাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

Bootstrap Image Preview