Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৪ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৪ PM

bdmorning Image Preview


মালয়েশিয়ায় বুলডোজারের আঘাতে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত বাংলাদেশি শ্রমিকের নাম মো. শরিফ (৩২)।

শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান ইমাস চানসোলিন এলাকায় একটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের সময় বুলডোজারের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পুডু ফায়ার ও রেসকিউ স্টেশন অপারেশন্স কমান্ডার মোহাম্মদ জয়নুল আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শরিফের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালালামপুর হাসপাতালে রাখা হয়েছে।

নিহত শরিফের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

Bootstrap Image Preview