Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন

এস.আই রনি, দ.আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৩ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৬ AM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নাজমুল হুদ বিপ্লব (২৫) নামে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন।

দেশটির জোহানেসবার্গের সোয়েটো লোকেশনের এলডেরাডো পার্ক নামক স্থানে শনিবার (২রা ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, এলডেরাডো পার্কে তার নিজ কর্মস্থলে তিনি একা ছিলেন। এসময় সন্ত্রাসীরা দোকানের ভিতরে ঢুকে তাকে গুলি করলে তিনি কৃষ্ণাঙ্গ মালিকের ঘরের দিকে ছুটেন। তবুও রক্ষা হয়নি বিপ্লব। তাকে ধাওয়া করে দোকানের পিছনের রুমে নিয়ে তিন রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নাজমুল হুদা বিপ্লবের দেশের বাড়ি ফেনীর দাগনভূইয়া উপজেলার ৩নং চন্ডিপুর ইউনিয়নে।

Bootstrap Image Preview