Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

লোহাগড়ার মাকড়াইল বাজারে অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৭ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৭ PM

bdmorning Image Preview


নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বাজারে পাঁচটি দোকান ও ভেতরের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে মাকড়াইল নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, বাজারের বাতেন খানের তিনটি ঘর এবং তার মধ্যে রাখা তোতা মোল্লার পাঠকাঠি সব পুড়ে গেছে। এছাড়া বাসের ফকিরের তুলার গুদাম ও ফিরোজ ডাক্তারের ঘর পুড়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২০ লাখ টাকা।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশন ব্যবস্থাপক আয়ুব হোসেন চৌধুরী জানান, কীভাবে আগুন ধরেছে তা জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা রাতে ঘটনাস্থলে পৌঁছায়। আধাঘণ্টার মধ্যে বড় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তুলা ও পাঠকাঠিতে আগুন লাগায় বারবার জ্বলে উঠায় প্রায় চার ঘণ্টা ধরে সেখানে কাজ করতে হয়।

Bootstrap Image Preview