Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৮ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৌদি আরবে প্রাণ গেল প্রবাসী যুবকের

সেনবাগ প্রতিনিধি:
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৫:৩৯ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৫:৩৯ PM

bdmorning Image Preview


সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বাংলাদেশি শ্রমিক নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামের মোঃ আবদুল আজিজ (৪৮)।

আজিজ পূর্ব কালারাইতা গ্রামের খামার বাড়ির মৃত আবদুল লতিফের পুত্র। তিনি সৌদি আরবের রিয়াদ এয়ারপোর্টে ট্রেক্সি চালাতেন।

গতকাল বুধবার দিবাগত রাত ১০টায় আবদুল আজিজ আল খাবজী থেকে ট্রাক্সি নিয়ে রিয়াদে আসার পথে উটের বহরে ধাক্কা খেয়ে নিহত হন। সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় স্কুলশিক্ষক মোঃ জামাল হোসেন কচি।

নিহত আবদুল আজিজের স্ত্রী ২ পুত্র ও ২ কন্যা রয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তার মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে পৌঁছলে শুরু হয় পরিবারে শোকের মাতম। লাশ পুলিশ হেফাজতে একটি হিমঘরে রাখা হয়েছে।

Bootstrap Image Preview