Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে ফরমালিনমুক্ত মৎস্য বাজার ঘোষণা

নাটোর প্রতিনিধি:
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের মাছ বাজারকে ফরমালিন মুক্ত মৎস্য বাজার ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে মাছ বাজার পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার পারভেজ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোবাশ্বের হোসেন, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা ও বিভিন্ন মৎস্য ব্যবসায়ীগণ।

Bootstrap Image Preview