Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কালিয়াকৈরে পুলিশ সেবা সপ্তাহ পালিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি   
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ১২:৫৮ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ১২:৫৮ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুলিশ সেবা সপ্তাহ পালন করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে একটি র‍্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে ওই পুলিশ ফাঁড়ির সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) শাহিদুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার, কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) সানোয়ার জাহান, মৌচাক ফাঁড়ির ইনচার্জ ওসি শহিদুল ইসলাম, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়াসহ পুলিশের সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা।

Bootstrap Image Preview