Bootstrap Image Preview
ঢাকা, ০১ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ১৯ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্লোভাক প্রধানমন্ত্রীর অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৮:০৫ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৮:০৫ PM

bdmorning Image Preview


স্লোভাক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেটার প্যালিগ্রিনি নবনিযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

আজ রবিবার এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

স্লোভাক প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা পুনর্বার প্রধানমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন।

তিনি এই সময়ে স্লোভাক প্রজাতন্ত্র ও বাংলাদেশের মধ্যে আরও গভীর সম্পর্ক প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 
তিনি বলেন, আমরা পারস্পারিক বোঝাপড়ার মধ্যে আরও ভালো কিছু কাজ করতে সক্ষম হবো।

Bootstrap Image Preview