Bootstrap Image Preview
ঢাকা, ০১ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ১৯ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজারকে পরাজিত করে ফাইনালে সুনামগঞ্জ জেলা দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


আঞ্চলিক (পূর্বাঞ্চলীয়) ক্রিকেট টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৬ সেমিফানালে কক্সবাজারকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে সুনামগঞ্জ জেলা দল।

শনিবার কুমিল্লা স্টেডিয়ামে মাত্র ৬৭ রানে বেধে ফেলে কক্সবাজারকে। জবাব দিতে মাঠে নেমে মাত্র ১৩ ওভারেই ৬৮ রান করে বিজয় ছিনিয়ে নেয় সুনামগঞ্জ জেলা দল।

আগামী মঙ্গলবার ফাইনালে উত্তীর্ণ হবে সুনামগঞ্জ জেলা দল।

জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা ও জেলা দলের কোচ আহমদ ইমতিয়াজ রাজী বলেন, কক্সবাজারকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে সুনামগঞ্জ জেলা দল। আগামী মঙ্গলবার আমরা ফাইনাল খেলব।

এদিকে সুনামগঞ্জ জেলা দলের গৌরবের এই অর্জনে ক্ষুদে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশানক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান সহ জেলা ক্রিড়াসংস্থাসহ সুধীজন।

Bootstrap Image Preview