Bootstrap Image Preview
ঢাকা, ০১ রবিবার, ফেব্রুয়ারি ২০২৬ | ১৯ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আসিফ গাইবেন ‘খুশিতে, ঠ্যালায়, ঘোরতে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৩:২০ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview


‘আজ তুমি নাই তবু- খুশিতে, ঠ্যালায়, ঘোরতে এসেছি আমি; যন্ত্রণা পাই তবু- খুশিতে, ঠ্যালায়, প্রেমের জলে নামি’ এমনই কথায় নতুন গান নিয়ে হাজির হচ্ছেন দেশীয় সংগীতের যুবরাজ আসিফ আকবর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘ভাল্লাগে, খুশিতে, ঠ্যালায়, ঘোরতে’ শব্দগুলো নিয়ে আসিফের গান ভিন্ন আমেজ দিবে। গানটি লিখেছেন গীতিকবি সুহৃদ সুফিয়ান। এতে সুর দিয়েছেন প্লাবন কোরেশী।

জানা গেছে, গানটি আগামী সপ্তাহের প্রথম দিকে মুক্তি পাবে। পরবর্তীতে গানটির লিরিক ভিডিও ইউটিউবে প্রকাশিত হবে।

Bootstrap Image Preview