Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

৫৬ কেজি বাঘাইর,দাম লাখ টাকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৯:৪৩ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৯:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে জেলেদের জালে এক বিশাল আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়েছে।

 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পিটাইটিকর গ্রামের ইছা মিয়ার জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় সূত্র জানায়, ইছা মিয়ার জালে বিশাল বড় মাছ ধরা পড়েছে টের পেয়ে নদীতে থাকা সব জেলে মিলে মাছটিকে কৌশলে বন্দী করেন। পরে তারা মাছটিকে টেনে তোলেন।

 

মাছটির ওজন প্রায় ৫৬ কেজি। ইছা মিয়া মাছটি বিক্রির জন্য ফেঞ্চুগঞ্জ বাজারে নিয়ে এক লাখ টাকা দাম হাঁকাচ্ছেন।তবে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় জানা গেছে, মাছটির দাম ৪০ হাজার পর্যন্ত উঠেছে।

Bootstrap Image Preview