Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে ট্রাক-ভ্যানে সংঘর্ষে আহত ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৫:১৯ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৫:১৯ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে বালু ভর্তি দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের সাথে কভার্ডভ্যানের ধাক্কায় চালক ও তার সহকারি আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সেতুর উপর এ দুর্ঘটনায় ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, কভার্ডভ্যান চালক ময়মনসিংহ সদরের আরিফ হোসেন (৩৫) এবং তার সহকারি মোবারক হোসেন (৩০) আহত হন।

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আকির রহমান জানান, মাওনা উড়াল সেতুর উত্তর পাশে বালি বোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে কভার্ডভ্যান চালক ও তার সহকারী আহত হয়। খবর পেয়ে ফায়ার কর্মীরা তাদের উদ্ধার করে মূমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview