Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৩:২৫ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৩:২৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দের নামে   পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার বেলা দেড়টার দিকে শেখঘাট কুয়ারপাড়স্থ বাসা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া।

ওসি সেলিম মিয়া জানান, পিযুষ কান্তি দে’র বিরুদ্ধে একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে গ্রেফতারে মঙ্গলবার তার বাসায় অভিযান চালানো হয়। ওই সময় বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, পিযুষ কান্তি দের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও দখলবাজীসহ বিভিন্ন অভিযোগে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। 

Bootstrap Image Preview