Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ে প্রত্যাখ্যান হওয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ১০:৪৪ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


ঝিনাইদহে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।

সোমবার বিকালে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায় ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে তারেক গ্রামের একটি মেয়েকে ভাল বাসতেন। সেই সূত্র ধরে রাবিবার তারেক মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হারপিক পান করে তারেক। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রবিবার রাতে মারা যায়।

Bootstrap Image Preview