Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সৌদি নারী বিয়ে করলেই ঘুচবে বেকারত্ব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ১০:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। যোগ্য পুরুষ না পাওয়ার ফলে দেশের বহু নারীই অবিবাহিত থেকে যান। এবার এই সমস্যা সমাধানে আদা-জল খেয়ে নেমেছে সৌদি সরকার। বিয়ে করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে ভিনদেশের ছেলেদেরকে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, এবার সৌদি নারীদের বিদেশিরাও বিয়ে করতে পারবেন। সুযোগ করে দিচ্ছে সৌদি সরকার।

এখানেই শেষ নয়, থাকছে রোজগারেরও সুযোগ। সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নারীদের বিয়ে করার বিধি-নিষেধ তুলে নিয়েছেন। তবে এই সুবিধা পেতে 'স্পেশাল এক্সপ্যাক্ট' সিস্টেমে অগ্রিম রেজিস্ট্রি করাতে হবে। এর জন্য পেনশন-সহ বেতনের সুবিধাও ভোগ করতে পারবেন তারা।

অর্থাৎ এক বিয়েতে ক্যারিয়ার তৈরি। আর সৌদির নারীরা যে কী পরিমাণ রূপবতী সে বিষয়ে তামাম কাব্য কাহিনী রয়েছে। তা হলে আর দেরি কেন? সিজন চলছে। এই বেলা ব্যাগ গোছালেই তো হয়।

Bootstrap Image Preview