Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

তিতাসে চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৬:১৮ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৬:১৮ PM

bdmorning Image Preview


কুমিল্লায় চিরকুট লিখে ইয়াসমিন আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

শনিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত ইয়াসমিন তিতাস উপজেলার উত্তর বলরামপুর পূর্বপাড়া গ্রামের মোঃ জহিরুল ইসলামের মেয়ে এবং একই গ্রামের বাহরাইন প্রবাসী মোঃ আব্দুল হানিফ মিয়ার স্ত্রী।

নিহতের পিতা মোঃ জহিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। ওই চিরকুটে তিনি লিখেন, স্বামী বিদেশ থেকে দেশে আসবে।এসে দেখবেন আমি অসুস্থ। অসুস্থতা নিয়ে স্বামীর বোঝা হয়ে আমি আর বেঁচে থাকতে চাই না এবং নিজের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে গেছেন। 

Bootstrap Image Preview