Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ব্যথা কমাতে যুবকের অবাক কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ১০:০০ AM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ১০:০০ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ব্রিটেনের এক ব্যক্তি পিঠের ব্যথা কমাতে চিকিৎসকের কাছে না গিয়ে নিজেই নিজের চিকিৎসা করলেন। শুনলে অবাক হয়ওয়ার মত। হাতের একটা ফুলে ওঠা জায়গা নিয়ে জেরা করার ফলে ধরা পড়ে গেলেন ওই ব্যক্তি।

তেত্রিশ বছরের ওই যুবক পিঠের ব্যথা কমাতে টানা আঠারো মাস ধরে বীর্য ইনজেকশনের মাধ্যমে নিজের দেহ প্রবেশ করালেন। ব্যথা তো কমলই না, উল্টা কোমরের নীচে প্রবল যন্ত্রণা নিয়ে হাজির হলেন চিকিৎসকের কাছে। পুরো ঘটনাটি প্রকাশিত হয়েছে আইরিশ মেডিকেল জার্নালে।

কীভাবে ধরা পড়লেন ওই যুবক? চিকিৎসকরা দেখলেন তার হাতের একটা জায়গা ফুলে রয়েছে। সেই ফোলা অংশ নিয়ে টানা জেরাতেই বের হল আসল তথ্য। জানা গেল পিঠের ব্যথার চিকিত্সার জন্য তিনি অনলাইনে একটি হাইপোডারমিক সিরিঞ্জ কিনেছিলেন। তারপরেই তিনি শিরা ও মাংস পেশীতে ওই ইনজেকশন নেন একাধিকবার। যুবকের কথা শুনে অবাক হয়ে য়ান চিকিৎসকরা। সমস্যা সারাতে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কিছুটা সুস্থ হওয়ার পর আর চিকিৎসকদের কাছে ফেরেনি ওই যুবক।

Bootstrap Image Preview