Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

নির্মাতা রাজিব আর মেহজাবিন কি বিয়ে করেছেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৯:০২ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৯:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


থেকে থেকেই মিডিয়া পাড়ায় কান পাতলেই শোনা যায় নির্মাতা আদনান আল রাজিব আর মেহজাবিনের না কি গোপনে বিয়ে হয়েছে। এবার সেই আলোচনায় ঘি ঠেলেছে একটি স্থিরচিত্র, আর এই স্থিরচিত্রকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের ।ঐ স্থিরচিত্রে দেখা যায় তারা দুজন মোনাজাত ধরে আছেন। সেখানে মেহজাবিন-আদনানের বন্ধু মহলের অনেককেই দেখা গেছে।

এর আগেও অভিনেত্রী মেহজাবিনের সঙ্গে নির্মাতা আদনান আল রাজিবের প্রেমের খবর শোনা যায়। এবার সেই প্রেম নাকি বিয়ে পর্যন্ত গড়িয়েছে, এই প্রশ্নই জেগেছে সবার মাঝে।

কয়েকটি সুত্র থেকে জানা গেছে, বিয়ে করেছেন তারা, কিন্তু এখনও সংবাদটি গোপন রেখেছেন। তাদের দুজনের মধ্যে সম্পর্কটা অনেকদিনের। তাদের ঘনিষ্ঠরাও বিয়ের ব্যাপারটি জানেন। শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন।

গত বছর আদনান আল রাজিবের সাথে মেহেজাবিন ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তিনি ক্যাপশনে লিখেছিলেন , ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস কর এবং তুমি থাকবে যেখানে।’

Bootstrap Image Preview